নদীপথে ভ্রমণের আগে যা জানা দরকার

By পথের পাতা Published in ভ্রমণ October 08, 2026

নদীপথে ভ্রমণের আগে যা জানা দরকার

লঞ্চ বা নৌকায় ওঠার আগে আবহাওয়ার খবর দেখে নিন। ঝড়ের সতর্কসংকেত থাকলে যাত্রা পিছিয়ে দিন।

লাইফ জ্যাকেট কোথায় আছে জেনে রাখুন এবং ছোটদের সবসময় চোখে চোখে রাখুন।

সূর্যাস্তের সময় নদীর দৃশ্য অসাধারণ — ক্যামেরা হাতের কাছে রাখুন, তবে রেলিংয়ে ঝুঁকে ছবি তুলবেন না।